• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

স্বাধীনতা পদকে ভুল করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ মার্চ, ২০২২

এনবি নিউজ : স্বাধীনতা পদকে ভুল করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং খতিয়ে দেখছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে উদ্‌যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে এবার আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘর মিলনায়তন, সোহরাওয়ার্দী উদ্যান ও হাতিরঝিলে আন্তর্জাতিক সেমিনার, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ কনসার্ট, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা, ড্রোন শো, লাইন অ্যান্ড লেজার শো, আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৫ মার্চ সারা দেশে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্লাকআউট থাকবে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আইফেল টাওয়ার ও স্ট্যাচু অব লিবার্টির মতো দেশকে চেনাবে—আমরা এমন একটি আইকনিক স্থাপনা নির্মাণ করবে। আইফেল টাওয়ারের নাম শুনলেই বোঝে এটা প্যারিসে, স্ট্যাচু অব লিবার্টি দেখলেই বোঝে যুক্তরাষ্ট্র। এ রকম একটা কিছু আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চিনতে পারে—এমন কিছু সিম্বলিক করা হবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০