• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

৯ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার পরিচয়পত্র পেশ করলো রাষ্ট্রপতির কাছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

এনবি নিউজ : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে আজ বাংলাদেশে নবনিযুক্ত ৯ টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন।

বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট একটি চৌকস দল তাঁদের গার্ড অভ্ অনার প্রদান করে।

নতুন দূতগণ হলেন : আর্জেন্টিনার Hugo Javier Gobbi, রোমানিয়ার Daniela Mariana Sezonov-Tane, এস্তোনিয়ার Katrin করার, আয়ারল্যান্ডের Brendan Ward, রুয়ান্ডার Mukangira Jacqueline, মৌরিতানিয়ার MD Ahmed Salem MD. Rara, কাজাকিস্তানের Nurlan Zhalgasbayev, নাইজেরিয়ার Ahmed Sule এবং ডমিনিকান রিপাবলিকের David Emmanuel Puig Buchel.

নতুন দূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আশা করেন দায়িত্ব পালনকালে তাঁরা বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেয় বাংলাদেশ।

সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০