• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

টিপু ও প্রীতি হত্যা মামলা: ৭ দিনের রিমান্ডে শ্যুটার মাসুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ মার্চ, ২০২২

এনবি নিউজ : রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান জামান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার শুটার মো. মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে রোববার পর্যন্ত স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরসহ মতিঝিল ও এজিবি কলোনি এলাকার অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন ডিবি ও র্যা ব কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের পর তাদের অনেককেই শহর ছাড়তে নিষেধাজ্ঞাসহ বেশকিছু শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হত্যা মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, টিপুকে হত্যার জন্য পাঁচ দিন আগে মাসুমকে ভাড়া করা হয়।

ঘটনার তিন দিন আগে কমলাপুরের ইনল্যান্ড ডিপো এলাকায় অপরিচিত এক ব্যক্তি এসে মাসুম ও তার সহযোগীকে একটি মোটরসাইকেল ও অস্ত্র দিয়ে যায়। ঘটনার আগের দিনও এজিবি কলোনিতে গিয়ে পরিস্থিতি অনুকূলে না থাকায় ফিরে আসে মাসুম ও তার সহযোগী।

২৪ মার্চ ফের তারা মিশন বাস্তবায়নে যায় এবং গুলি করে টিপুকে হত্যা করে। একই ঘটনায় গুলিতে কলেজছাত্রী প্রীতি নিহত ও টিপুর গাড়িচালক মনির আহত হন। হত্যাকাণ্ডের পেছনে একাধিক কারণ রয়েছে। সেগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ চলছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০