• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

গোলাম মসীহকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন রওশন এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

এনবি নিউজ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে তার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। গোলাম মসীহ এর আগেও ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ ১১ এপ্রিল সোমবার বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এম মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

গোলাম মসীহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁ’র বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।

তিনি ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গোলাম মসীহ ২০১৫ জুলাই মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১