• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

রেলকর্মীদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ সংবাদটির পাঠক ২ জন

এনবি নিউজ : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আশ্বাসে অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বেতন ভাতা বা মাইলেজ সুবিধার দাবিতে আন্দোলনরত রেলকর্মীরা।

আজ বুধবার দুপুরে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা।

পরে মন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলওয়ে স্টেশনে গিয়ে কর্মীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, রানিং স্টাফরা যে দাবি তুলেছেন, আমরা তাদের পক্ষে। রেল মন্ত্রণালয় এরই মধ্যে তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি লিখেছে, সেখানে বলা হয়েছে এই দাবি মেনে নিতে হবে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, সে সময়টুকু ধৈর্য্য ধরুন।

মন্ত্রীর বক্তব্যের পরপরই রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১২ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৭ অপরাহ্ণ
    এশা রাত ৭:১৩ অপরাহ্ণ