• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা: দুইজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ মে, ২০২২

এনবি নিউজ : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় চতুর্থ দফায় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দিয়েছেন। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন।

আজ সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত ওই সাক্ষী গ্রহণ করেন।

সাক্ষীরা হলেন- সেলুন ও পরিবহন ব্যবসায়ী নাজমুল হাসান শান্ত ও মো. শফিকুল ইসলাম সাগর।
এদিন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহাগ রনি ও রতন মিয়া নামে আরও দুজন আদালতে উপস্থিত না হওয়ায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দিয়েছে। পরবর্তী সাক্ষী গ্রহণের সময় পরে জানিয়ে দেয়া হবে। মামুনুল হককে সাক্ষী গ্রহণের পর কারাগারে পাঠানো হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর জেরা করা হয়েছে। আমরা আশাবাদী ন্যায় বিচার পাবো।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল নাজমুল হাসান জানান, কঠোর নিরাপত্তায় মামুনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষী গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০