• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জাতীয় সংসদের পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৫ মে, ২০২২

এনবি নিউজ : জাতীয় সংসদের ২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪১ কোটি ৮৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সংসদের জন্য ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩১৬ কোটি ১ লাখ ৮ হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে ৩৬৫ কোটি ৮২ লাখ টাকা, ২৪-২৫ অর্থবছরে ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সংসদে বিরোধীদলীয় নেতার পক্ষে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সভায় অংশগ্রহণ করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।

সভার শুরুতে ৩২তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়।

সভার আলোচ্যসূচি উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০