• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

কথিত সুশীলরা আরও একটি এক-এগারোর আয়োজন করতে চায়: পরশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ মে, ২০২২

এনবি নিউজ : যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নীল নকশা তৈরি করছে একটি মহল। এ অপচেষ্টা বাস্তবায়ন করতে এক-এগারোর কুশীলবরা উঠে পড়ে লেগেছে। কিন্তু এটি কখনো সম্ভব না। কারণ শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এদেশে শেখ হাসিনার চেয়ে বিশ্বাসযোগ্য আর কেউ নেই।

আজ সোমবার দুপুরে নগরের দি কিং অব চিটাগাং-এ নগর যুবলীগের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বই শুধু গঠিত হবে না, একটি নতুন অধ্যায়েরও সূচনা হবে। নতুন নেতৃত্বের হাতে অনেক চ্যালেঞ্জ। নতুন নেতৃবৃন্দকে নতুনভাবে দল গুছাতে হবে। সেইসঙ্গে আগামী নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যুবলীগ করতে হলে স্বচ্ছ ও ন্যায়ের রাজনীতি করতে হবে।

তিনি বলেন, কথিত সুশীলরা আরও একটি এক-এগারোর আয়োজন করতে চায়। ক্ষমতার লোভে আপনারা এসব অপরাধ বন্ধ করেন। কোনও জাতীয় সংকটে তো আপনারা জনগণের পাশে থাকেন না। আপনারা ভুলে যাবেন না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন জনগণই তাঁর শক্তি। শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে৷ তিনিই ন্যায়ের প্রতীক। কিছু কিছু গণমাধ্যম বিরোধী দলের ভূমিকায় নেমেছে। গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ। সরকার ব্যর্থ- এটা প্রমাণ করতে মরিয়া একটি মহল। এ সমাজের একটি মহল সবসময় মানুষকে বিভ্রান্ত করছে। দেশের ধারাবাহিক গণতন্ত্র তাদের পছন্দ নয়।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১