• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সীতাকুণ্ডের বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ জুন, ২০২২

এনবি নিউজ : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তার নাম মাসুদ রানা। ৩৭ বছর বয়সি ওই যুবক ডিপোতে কনটেইনার ওঠা-নামার কাজ করতেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

আগুনের ঘটনায় এ নিয়ে ৪৪ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার ডিপোর পোড়া ধ্বংসস্তূপ থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের ওই কনটেইনারে ভয়াবহ আগুনে বহু হতাহতের খবর আসে। আহতদের মধ্যে ৯০ জন এখনো চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ১৪ জন ভর্তি আছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০