• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

৮৬ ঘণ্টা পর নিভল সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ জুন, ২০২২

এনবি নিউজ : দমকল বাহিনী, স্বেচ্ছাসেবীসহ বহু মানুষের প্রচেষ্টায় ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিপোর আগুন পুরোপুরি নিভে গেছে। কোথাও আগুন নেই। আগুন আর জ্বলছে না।

আগুন নিয়ন্ত্রণে আসার আগে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। বহু সম্পদ ধ্বংস হয়ে গেছে।

কিছু কনটেইনার থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেলেও সক্রিয় আগুন নেই জ্বানিয়ে আরিফুল বলেন, কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কনটেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে সেখানে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা।

এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১