• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

যারা হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ লুট করেছে তারা প্রতারক দল: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এনবি নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন,বিএনপি জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেছে, হাওয়া ভবন বানিয়ে দেশের সম্পদ লুট করেছে। বিএনপি একটি প্রতারক দল, জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনো রাস্তা রাখেননি। নির্বাচনে অংশ নেবে না মুখে বললেও বাস্তবে তাদের নেতারা নির্বাচন করছেন।

তিনি বলেন, বিগত ১৩ বছরে শেখ হাসিনার সরকার যে উন্নয়ন করেছে, এর কারণে দেশের জনগণ সব নির্বাচনে নৌকায় ভোট দেবেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় হোটেল নূর মহলে আয়োজিত মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও কালীরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাই না। ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে মতবিনিময় করার জন্য কুমিল্লায় এসেছি। মহানগর এলাকায় নির্বাচন থাকায় সেখানে না গিয়ে নির্বাচনী এলাকার বাইরে কর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম করেছি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০