• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

এনবি নিউজ ডেস্ক : চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশ নিচ্ছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তার অংশগ্রহণ নিশ্চিত করতে অস্বীকার করেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লিউডমিলা ভোরোবিভা।

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোকে ফোনালাপে জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কিন্তু এখন রাশিয়ান রাষ্ট্রদূত বলছেন ভিন্ন কথা।

তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত করতে পারছি না যে প্রেসিডেন্ট পুতিন ভার্চুয়ালি অথবা অফলাইনে অংশ নেবেন কিনা। তার অংশগ্রহণ নিয়ে ভাবা ও অপেক্ষা করার এখনও সময় আছে। তবে তার বক্তব্যে জাকার্তার পক্ষে থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে অভিযানের জেরে মস্কোর সঙ্গে স্বাভাবিক ব্যবসা করা যাবে না বলে জানিয়েছিলো যুক্তরাষ্ট্র। মূলত ইউক্রেনে হামলার পর থেকেই জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অভিযানের কারণে বিশ্বের অনেক দেশের সঙ্গে সম্পর্কে চরম অবনতিতে পৌঁছেছে রাশিয়ার। পুতিন, দেশটির আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ধনকুবেরদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। খবর বিবিসি’র।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০