• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১১ জুন, ২০২২

এনবি নিউজ : শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই স্বৈরাচার হটিয়ে আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে- দলের নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেছেন ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের সাধারণ সম্পাদক একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি এসেছিলেন বলেই দেশ-বিদেশের সব ষড়যন্ত্র মোকাবিলা করে স্বপ্নের পদ্মা সেতু আজ নির্মাণ হয়েছে।

দুঃখ প্রকাশ করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, অথচ আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে।যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘দল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজদের বের করে দিতে হবে।আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই, তাই খারাপ লোকদের দলে নেওয়া যাবে না।’

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউছুপ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ছিদ্দিকুর রহমান, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০