• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সারা দেশে বন্যায় আরও ২৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এনবি নিউজ : সারা দেশে বন্যায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট বিভাগেই রয়েছে ২৭ জন এবং আরেকজন রংপুর বিভাগের।

আজ ২৩ জুন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জন।

এছাড়া বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৮৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন, মৌলভীবাজারে ৩ জন, ময়মনসিংহে ৫ জন, নেত্রকোনায় ৫ জন, জামালপুরে ৫ জন, শেরপুরে ৩ জন, কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে একজন রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১