• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বাঙালি জাতির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

এনবি নিউজ : বাঙালি জাতির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেষ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যঘাটতির দেশ থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। অর্থাৎ বাঙালি জাতির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কীতে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর আরও একটি বড় অর্জন হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে। আর তা হলো বিশ্ব বেনিয়াদের বৃদ্ধাঙ্গলি দেখিয়ে পদ্মা সেতু নির্মাণ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস প্রকৃতপক্ষে বাঙালি জাতিরই ইতিহাস। বাঙালি জাতির সমস্ত অর্জন জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ।

হাছান মাহমুদ বলেন, অতীতে যেমন সব ষড়যন্ত্রকে ছিন্ন করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ ২০৪১ সাল নাগাদ সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশেকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০