• শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

এটি করোনার চতুর্থ ঢেউ, সবাইকে বলবো স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ জুন, ২০২২

এনবি নিউজ : বৈশ্বিক অতিমারি করোনার আরেকটা ঢেউ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি করোনার চতুর্থ ঢেউ বলে জানান তিনি।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস আমরা সফলভাবে মোকাবিলা করতে পেরেছি। সবাইকে টিকা দিতে পেরেছি। ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী আমরা শতভাগ টিকা দিয়েছি। নতুনভাবে আবার দেখা দিয়েছে। সবাইকে বলবো স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলতে। এসময় তিনি সবাইকে করোনার বুস্টার ডোজ গ্রহণেরও আহ্বান জানান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের জন্য মরার ওপর খাড়ার ঘা বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিগত ১৩ বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা বার বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে বাংলাদেশের মানুষের জন্য এই গৌরবটা আমরা বয়ে আনতে পেরেছি।

বক্তব্যের শুরুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সদ্য প্রয়াত নির্মল রঞ্জন গুহর বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের নির্মল গুহ মৃত্যুবরণ করেছে। এই বন্যার সময় তার নেতৃত্বে ত্রাণ দেওয়া হচ্ছিল। সে অসুস্থ হয়ে যায়। আজকে মারা গেলো। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১