• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

হলি আর্টিজানে জঙ্গি হামলার ছয় বছর আজ, নিহতদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ জুলাই, ২০২২

এনবি নিউজ : রাজধানীতে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার ছয় বছর আজ। হামলায় নিহতদের উদ্দেশে আজ সকাল সাড়ে ৭টায় শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

প্রথমেই ফুলেল শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তার পর ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী শ্রদ্ধা নিবেদন করেন।

রাজধানীর গুলশানে ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিসান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে তারা দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। সেদিন জঙ্গিরা ২০ জন দেশি-বিদেশি নাগরিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

নিহতদের মধ্যে নয় জন ইতালিয়, সাত জন জাপানি, তিন জন বাংলাদেশি এবং এক জন ভারতীয় ছিলেন। সে রাতে অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তাও।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১