• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ জুলাই, ২০২২

এনবি নিউজ : কারাবন্দি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ভাইয়ের জানাজা, দাফন-কাফনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজী সেলিম। এর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

আজ ১ জুলাই (শুক্রবার) সকাল ৭টা ২০ মিনিটে হাজী কায়েস তার শ্যামলীর নিজ বাসায় মারা যান। এর পরপরই প্যারোলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য সংসদ সদস্য হাজী মো. সেলিম জুমার নামাজের পর প্যারোলে মুক্তি পান।’

ঢাকে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। তার ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিনি আবেদন করেছিলেন।’

গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

একদিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতাজনিত কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজী সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১