• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

আ.লীগ নেতা মুকুল বোস’র জীবনাবসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ জুলাই, ২০২২ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মুকুল বোস আর নেই। তিনি চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা ২০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুল বোসের বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মুকুল বোস দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাকে ১ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। এর আগে তিনি দলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ