• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৬ জুলাই, ২০২২

এনবি নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বন্যায় আমাদের অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নতুন বই দিতে হবে। আমরা অ্যাসেস করছি, প্রয়োজনে নতুন বই ছাপিয়ে তাদের হাতে তুলে দিতে হবে। এরপর অন্তত দুই সপ্তাহ তাদের সময় দিতে হবে। তবে সেই সময়টা এখনও বলা সম্ভব নয়।’

আজ ৬ জুলাই বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী আগস্টে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে অক্টোবরে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘

সংবাদ সম্মেলনে দেশের বেসরকারি ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১