• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ জুলাই, ২০২২ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : আজ ৮ জুলাই শুক্রবার সকালে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে এক বার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

জাপানের স্থানীয় গণমাধ্যম কিয়োডোর খবরে জানানো হয়েছিল, স্থানীয় সময় আজ শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। তার অবস্থা সংকটাপন্ন ছিল।

জাপানের গণমাধ্যম আরও জানায়, বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তার যথেষ্ট প্রভাব রয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১২ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:৩০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৭ অপরাহ্ণ
    এশা রাত ৭:১২ অপরাহ্ণ