• শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত, উপস্থিতির হার কম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

এনবি নিউজ : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ার বাজার খুলে দেওয়া হয়েছে। তবে অফিসে উপস্থিতির হার খুবই কম। যারা উপস্থিত হয়েছেন তাদের পরস্পরের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মূলত যারা রাজধানী ছেড়ে যাননি, তারাই নির্ধারিত সময়ে অফিসে এসেছেন। রাজধানীর আশপাশের জেলাগুলোতে যারা বাড়ি যান, তাদের অনেককে সরাসরি ব্যাগ নিয়ে অফিসে আসতে দেখা গেছে।

সকাল ১০টা থেকে ব্যাংকে লেনদেন শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত । আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবশ্য ঈদের ছুটির পর প্রথম দিন ব্যাংকগুলোতে লেনদেন শুরু হলেও গ্রাহক উপস্থিতি খুবই কম। কর্মকর্তাদের উপস্থিতিও অনেকটাই কম। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে থাকবে ছুটির আমেজ।

১০ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হয়। এ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল। এর আগে ৮ তারিখে ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ছুটি শেষ হয়েছে সোমবার।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১