• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জাতীয় পার্টির সাবেক এমপি খোরশেদ আরা হক আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

এনবি নিউজ : কক্সবাজার সদর সংরক্ষিত আসনের (জাতীয় পার্টির ) সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হক (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খোরশেদ আরা হক সদালাপী একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর কক্সবাজারের বায়তুস শরফ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এবং তাকে শহরের ব্ল্লাপাড়া কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি)।

মঙ্গলবার এক শোকবার্তায় খোরশেদ আরা হক বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এ ছাড়া বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে পৃথক শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০