• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

এইচএসসির ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

এনবি নিউজ : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আগের সময়সূচি অনুযায়ী ৬ জুলাই ছিল ফরম পূরণের শেষ দিন।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সে সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে আগামী ২২ আগস্ট এবারের পরীক্ষার শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল সরকার। কিন্তু বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় নির্দিষ্ট সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলেই ইতোমধ্যে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০