• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সাগরের নিরাপত্তা নিশ্চিতে ইরান রাশিয়া ও ভারতের নৌমহড়া সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

এনবি ডেস্ক : ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। ‘মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড‘ শীর্ষক এই মহড়ায় সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরণের অনুশীলন সম্পন্ন করা হয়েছে।

মহড়ায় ইরানের ‘জামারান‘ ও ‘নাকদি‘ ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয়। দুই দিনব্যাপী মহড়ার শেষ দিনে বুধবার জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পন্ন করা হয়।

মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেছেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দু‘টি চবাহার বন্দরের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়।

এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি এসডি–৩ডি সী কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে।

এরপর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জামারান ডেস্ট্রয়ারকে ওই এলাকায় মোতায়েন করা হয় এবং মহড়ায় অংশ নেয়া যুদ্ধজাহাজকে ইরানি ও রুশ ইউনিট– দুই ভাগে বিভক্ত করে অভিযান শুরু হয়।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১