• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অফিস সময় কমানোর প্রস্তাব, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৮ জুলাই, ২০২২

এনবি নিউজ : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় সকাল ৯ থেকে বিকাল ৩টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ বলছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানান, বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০