• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

সহজ ডটকমের ২ লাখ টাকা জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ জুলাই, ২০২২

এনবি নিউজ : রেলের টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে করা ভোক্তা অধিকার অধিদপ্তরের করা দুই লাখ টাকার জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট।

সহজ লিমিটেডের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চের রোববার রুলসহ এ আদেশ দেন।

রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের ভিত্তিতে গত ২০ জুলাই সহজ ডটকমকে এ জরিমানা করেছিল জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিন বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানির পর মহিউদ্দিন রনির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানানো হয়।

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছিলেন, মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানিয়েছেন তিনি।

গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছিলেন ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

শুরুতে একা আন্দোলন করলেও পর তার বন্ধু, সহপাঠীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও অবস্থান নেন। এ নিয়ে আলোড়ন তৈরি হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও। নানা নাটকীয়তার মধ্যে অবশেষে আন্দোলন স্থগিত করেন রনি।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১