• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর নয়, উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ জুলাই, ২০২২

এনবি নিউজ : শুধু রেমিট্যান্সের ওপর নির্ভর করলে হবে না, দেশীয় উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি আয় বাড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা যেসব পণ্য রপ্তানি করতে পারি, তার নতুন বাজার খুঁজে বের করতে হবে। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে সেগুলো কীভাবে বিদেশে বিনিয়োগ করতে পারি সে চিন্তা থাকতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি। যত বেশি দক্ষ জনশক্তি গড়া যাবে, দেশে যেমন কাজে লাগবে বিদেশেও কাজে লাগানো যাবে।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখন বয়োবৃদ্ধের দেশে পরিণত হচ্ছে। সেখানে আমাদের বিশাল আকারে যুব শ্রেণি আছে। কাজেই আমরা চাই, এরা যেন দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষিত হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে। সরকার সে লক্ষ্যে কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং বিশ্বজুড়ে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাংলাদেশকে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও সব সমস্যা অতিক্রম করে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১