• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

কেরানীগঞ্জে তিনতলা ভবন উল্টে পড়ল ডোবায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

এনবি নিউজ : ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন পাশের ডোবায় ধসে পড়ে। কেরানীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারী ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায় আজ শুক্রবার ভোরে একটি তিনতলা ভবন উল্টে ডোবার মধ্যে পড়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। আরও সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ ভোর ৫টার দিকে চরাইল খেলার মাঠের কাছে তিনতলা ভবনটির উল্টে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, খালের পাড়ে নিচু জমি হওয়ার কারণে ভবনটি উল্টে যেতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম  এনবি নিউজকে জানান, সকাল সাড়ে ছয়টা থেকে উদ্ধারকাজ শুরু হয়। ভবনটির নিচতলা পুরোপুরি উল্টে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ ও ঢাকার সদর দপ্তরের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। এখনো উদ্ধারকাজ চলছে। ভবনটিতে আর কেউ আছে কি না, খুঁজে দেখা হচ্ছে। পরে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনটির মালিকের নাম জানে আলম (৪৭)। তাঁর পরিবারসহ চারটি পরিবার ভবনটিতে বসবাস করে। দুর্ঘটনায় ভবনের মালিকসহ সাতজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে ভবনটি উল্টে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০