• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

দেশের জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আজমির শরিফে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : ভারতের রাজস্থানের জয়পুরে খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফ (সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা) জিয়ারত ও সেখানে প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নফল নামাজ ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশ, দেশের জনগণ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানান।

আজমির শরিফ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী ভারত সফর সম্পন্ন করলেন। তিনি আজই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন।

ইহসানুল করিম জানান, খাজা গরিবে নেওয়াজ দরগা শরিফে প্রধানমন্ত্রী কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ, মোনাজাত ও আজমির শরিফ প্রদক্ষিণ করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত ও সেখানে প্রার্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী তার ভারত সফর শুরু করেন। তিনি সেখানে প্রার্থনাও করেন। সূত্র: বাসস।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১