• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

বঙ্গবন্ধুর বায়োপিক রেডি, চলতি বছরেই মুক্তি পাবে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (বায়োপিক) অবলম্বনে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’ সিনেমাটি চলতি বছরের মধ্যেই মুক্তি পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর, তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ নির্মাণ করেছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় আছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। কয়েক মাস আগে সিনেমাটির ট্রেইলার প্রকাশ হলে এর বিভিন্ন বিচ্যুতি নিয়ে সমালোচনা হয়। সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০