• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

মানুষের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলে দিয়েছে সরকার: রব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতাকে ধরে রাখার আশায় দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রণের সরকারের আত্মঘাতী অপকৌশল বাংলাদেশকে হাইতি, লাইবেরিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া বা সুদানের মত ব্যর্থমুখী রাষ্ট্রের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

আজ এক বিবৃতিতে রব আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, চাইনিজ কুড়াল, রামদা ও রড হাতে মিছিল করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়ি ঘরের দরজা ভেঙে পরিবারের সবার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, কোথাও পিস্তল ঠেকিয়া মেরে ফেলার হুমকি প্রদর্শন করছে। কোথাও ছোট্ট শিশুদের গলায় রামদা ধরে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কয়েক জায়গায় বাড়ির ফটকের তালা ভেঙে হামলা করে বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও বলেন, হামলাকারিরা বিএনপির নেতাকর্মীদের বাড়িতে থাকা বৃদ্ধ মা-বাবা, কিশোরী বোন, ভাতিজাসহ ভাইকে পিটিয়ে আহত করেছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেশি অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যাচ্ছে। অস্ত্র হাতে হামলাকারীদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এরপরও অস্ত্রধারি সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কোন আইনগত ব্যবস্থা বা গ্রেফতার না করে নির্যাতিতদের নামেই নতুন করে মামলা দিচ্ছে। এতে প্রমাণ হয় রাষ্ট্রের পক্ষে বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ এবং মানুষের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলে দিয়েছে। সহিংসতা, অস্থিরতা রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অসহনীয় পুলিশী শাসন এভাবে চলতে থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম চ্যালেঞ্জের মধ্যে নিক্ষিপ্ত হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০