• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিএমপির ৪ এডিসিকে বদলি আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

আদেশে ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে ট্রাফিক-রমনা বিভাগে, পল্ল­বী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম বিভাগে, ট্রাফিক-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগে ও গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পল্ল­বী জোন হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০