• শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দুর্গাপূজায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব ইউনিটকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে আগস্ট-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, ঢাকা মহানগরের পুজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আমাদের সবাইকে পূজা চলাকালীন পরিশ্রম করতে হবে।

এ বছর পূজামণ্ডপে আনসার সদস্য স্থায়ীভাবে থাকবে। পুলিশকেও পূজা চলাকালীন পূজামণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করার নির্দেশ দেন শফিকুল ইসলাম। ডিএমপি প্রধান বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না, তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। এসব মিছিল-মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব আরোপ করতে হবে। এছাড়া ইভটিজিং প্রতিরোধ ও মাদকবিক্রেতা গ্রেফতারে কাজ করার কথা বলেন তিনি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১