• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ছাদখোলা বাসে শোভাযাত্রা- ভালোবাসায় সিক্ত সাবিনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ : সাফ চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদারা। সেই সঙ্গে ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছাও পূরণ হয়েছে।

এ ছাড়া নারী ফুটবলারদের উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে রয়েছেন শতশত ভক্তরা। দেশের পতাকা ও নানারকম শুভেচ্ছা বার্তায় নিয়ে বিমানবন্দরে সাবিনাদের স্বাগতম জানাচ্ছেন তারা।

ছাদখোলা বাস থেকে অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে বলেছেন, এই ট্রফি বাংলাদেশের ১৮ কোটি মানুষের। সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ।

এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবিনা-সানজিদাদের বহন করা বিমানটি।

সেখানে তাদের ফুলেল সংবর্ধনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এরপর ছাদখোলা বাসে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পথে রওনা হয়েছেন ফুটবলাররা। বাসের রুট ঠিক হয়েছে- বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে বাফুফে ভবন। বাফুফে ভবনে ফুটবলারদের আরেকবার সংবর্ধনা দেওয়া হবে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১