• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

ক্ষেপণাস্ত্রব্যবস্থা পেয়ে বাইডেনকে ধন্যবাদ জেলেনস্কির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ইসরাইল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেয়নি বলে আক্ষেপ করে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করে ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার একদিন পর গত রোববার যুক্তরাষ্ট্র থেকে উন্নতমানের ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাওয়ার কথা স্বীকার করেছে ইউক্রেন। খবর আরব নিউজের।

যুক্তরাষ্ট্র এ ধরনের অস্ত্র দেওয়ার পর চলমান সংঘাত আরও বাড়বে বলে রাশিয়া বারবার হুশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই উন্নতমানের ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহ করল।

রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আমেরিকার ন্যাশনাল অ্যাডভান্সড সারফেইস টু ইয়ার মিসাইল সিস্টেম হাতে পেয়েছে। ভূমি থেকে এ ক্ষেপণাস্ত্রব্যবস্থা স্বল্প থেকে মধ্যম পাল্লায় ব্যবহার করা যায়।

জেলেনস্কি বলেন, আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ দিতে চাই, তিনি এই ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন।

এ ছাড়া ইউক্রেনকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এবং এ পর্যন্ত রুশ হামলা মোকাবিলার জন্য ইউক্রেনকে আমেরিকা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি দীর্ঘ পালার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।

সাথী


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০