• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

অভিনয়ের মধ্যেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শামসুজ্জামান: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ৭ জন

 

এনবি নিউজ : অভিনেতা এ টি এম শামসুজ্জামান তাঁর অভিনয়ের মধ্যেই দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশে পদকপ্রাপ্ত এই বিশিষ্ট অভিনেতার মৃত্যুতে দেওয়া এক শোক বার্তায় আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) এই অভিমত ব্যক্ত করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তাঁর শোক বার্তায় বলেন, ‘জনপ্রিয় এই শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের  মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’ তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৬ মিনিটে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান।

এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন ঘটে এ টি এম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। আজও দর্শকের কাছে নন্দিত এই  প্রবীণ অভিনেতা।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:১৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:৩০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১২:১২ অপরাহ্ণ
    আছরবিকাল ৩:২৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:৫৫ অপরাহ্ণ
    এশা রাত ৭:১১ অপরাহ্ণ