• শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ অক্টোবর, ২০২২

 

এনবি নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এছাড়া নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ-প্রত্যাশীদের আগামী ১০ কার্যদিবসের মাঝে জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য বলা হয়।

কমিটি বিলুপ্তির বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম ইসলাম লিমন বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মে মো. ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি ও রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে কুবি শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য গঠিত এ কমিটির মেয়াদ ২০১৮ সালের মে মাসে শেষ হলেও মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই গত চার বছর চলেছে কুবি শাখা ছাত্রলীগ।

 


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১