• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ঢাকা ফিরার পথে লন্ডনে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা ফেরার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভাড়া করা ফ্লাইট সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) লন্ডনের স্টানস্টেড বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এর আগে, প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তার ১৮দিনের রাষ্ট্রীয় সফর শেষে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে, শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর এক রাষ্ট্রীয় সফরে লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্ঠিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চার্লস তার সিংহাসনে আরোহন উপলক্ষে আয়োজিত সংবর্ধনায়ও অংশ নেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সারাধণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সূত্র: বাসস।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১