• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

পদ্মা সেতু অতিক্রম করে দুপুরে টুঙ্গিপাড়ায় গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হবেন রাষ্ট্রপতি। সাড়ে ৪টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করবেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১