• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ইউক্রেনে ছোড়া রুশ মিসাইল জার্মান দূতাবাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনারা যেসব মিসাইল ছুড়েছে তার মধ্যে একটি গিয়ে পড়েছে জার্মান দূতাবাসেও।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দূতাবাসে মিসাইল পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে টারাস নামে একজন ব্যাক্তি জানিয়েছেন, হামলার সময় দূতাবাস খালি ছিল।

এ ব্যাপারে টুইটে টারাস নামে ওই ব্যাক্তি প্রথমে জানান, রাশিয়ার মিসাইল আঘাত করেছে দুটি জাদুঘরে, একটি পথচারী ব্রিজে এবং একটি অফিসে।

তার সেই টুইটের জবাবে ইন্টেলসিৎজো নামে একজন লিখেন, ওই অফিসে জার্মান দূতাবাস ছিল। এসব হামলা দূতাবাসের কর্মকর্তাদের জীবনকে হুমকিতে ফেলেছিল। হয়তবা কেউ আহত বা নিহত হয়েছে।

তার জবাবে টারাস বলেন, রাশিয়ার মিসাইল যে অফিসে আঘাত হেনেছে সেখানে জার্মান দূতাবাসও ছিল। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে এটির কার্যক্রম চলছে না, তাছাড়া পথচারী সেতুর কাছে ইউরোপীয় ইউনিয়নের কোনো কার্যক্রম চলছে না। এখানে কোনো কর্মকর্তা নেই।

সাথী


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১