• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় নিতে হবে: আমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘এখন জনগণ রাস্তায় নেমে এসেছে, যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় নিতে হবে।’ বিএনপির চেয়াপারসন খালেদা জিয়াকে শিগগিরই আমাদের মাঝে পাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ইনশাল্লাহ, শিগগিরই আমাদের মাঝে এই বাংলাদেশে পাবো

আজ সোমবার ঢাকা রিপোর্টর্স ইউনিটির নসরুল হামিদ হলে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এখন যে যা ভূমিকা পালন করবেন, জনগণ তা মনে রাখবে।’

৯০ এর স্মৃতিচারণ করে আমান বলেন, ‘শহীদের রক্তে রঞ্জিত কোনও সরকার আজ পর্যন্ত টিকে থাকেনি। তাই এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনও নৈতিকতা নেই। এখন আয়না ঘর গুঁড়িয়ে দিয়ে গণভবন উদ্ধার করা সময়ের ব্যাপারমাত্র।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০