• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

তেলের দাম কমেছে বিশ্ববাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

এনবি নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় আরও শক্তিশালী হয়েছে ডলারের মান।

অন্য মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর আরও বাড়ায় এবং চীনে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা হ্রাসের কারণে বিশ্ববাজারে কমেছে তেলের দাম।

মঙ্গলবার অশোধিত তেলের দর ২৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলে দাঁড়িয়েছে ৯৫ ডলার ৯২ সেন্টে। আগের সেশনে পণ্যটির দাম কমেছিল ১ ডলার ৭৩ সেন্ট। খবর রয়টার্সের।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অশোধিত তেলের দাম ৪০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৯০ ডলার ৭৩ সেন্টে। আগের সেশনে পণ্যটির দাম কমেছিল ১ ডলার ৫১ সেন্ট।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বৃদ্ধির শঙ্কা এবং ভূরাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় আরও শক্তিশালী হয় ডলার।

ডলারের দরবৃদ্ধির অর্থ হলো তেল কিনতে অন্য মুদ্রা আরও বেশি ব্যয় করা। এর ফলে স্বাভাবিক কারণেই তেলের চাহিদা কমে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার আর বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বার্ষিক সম্মেলনের আগে নেওয়া ‘জিরো কোভিড-১৯’ নীতির কারণেও বিশ্বজুড়ে তেলের চাহিদা নিম্নমুখী।

সাথী


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০