• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

বিদ্যুতের পাইকারি পর্যায়ের দাম বাড়ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : বিদ্যুতের পাইকারি দাম আগেরটাই বহাল থাকছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির প্রস্তাবনায় বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা থাকলেও দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিইআরসি আয়োজিত বিদ্যুতের দাম ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুল জালিল এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। আমরা এর মধ্যে অনেকবার বসেছি। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি। আজকে শেষ দিনে আমরা দাম ঘোষণা করলাম।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান বলেন, পিডিবি গত ১২ জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয়। এর পর ১৮ মে তাদের প্রস্তাবের ওপর গণশুনানি করা হয়েছে। সব পর্যালোচনা করে আজ সকালে সভা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তাদের প্রস্তাবের সব বিবেচনা করে দাম পুনর্নির্ধারণ করা হলো না। আগের দামই থাকবে।

এর আগে গত ১৮ মে পিডিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করেছে কমিশন। নিয়মানুযায়ী, গণশুনানির পর ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ম রয়েছে। গণশুনানির ৯০ কার্যদিবসের সময়সীমা শেষ হবে আগামী ১৪ অক্টোবর। তাই বৃহস্পতিবার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।

গ্রিড বিপর্যয় আর জ্বালানি সংকটের ধাক্কায় রাজধানীসহ দেশজুড়ে তীব্র লোডশেডিং সাধারণ মানুষকে ভোগাচ্ছে। এমন অবস্থার মধ্যেই আবারও আলোচনায় এসেছে বিদ্যুতের দামের বিষয়টি।

সরকারের একটি সূত্র জানিয়েছে, সংকটময় পরিস্থিতিতে বিদ্যুতের দাম নিয়ে নীতিনির্ধারকরা কোনো অস্বস্তিকর পরিস্থিতি চান না।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগেই বলেছেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এখন বাড়ছে না। তিনি বলেন, যেহেতু খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রভাব পড়েনি। তাই আপাতত দাম বাড়ানোর কথা চিন্তা করছে না সরকার। পরবর্তী সময়ে যদি এ ধরনের কোনো প্রভাব পড়ে, তখন দেখা যাবে।

আজকের সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল, সদস্য মকবুল ই-ইলাহি, সদস্য বজলুর রহমান, সদস্য আবু ফারুক, সদস্য মো. কামরুজ্জামান, সচিব খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১