• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম:
আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের পাশে নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রদল বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ঢাকায় পৌঁছেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। শনিবার দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেবে তিন বাহিনীর একটি চৌকস দল।

এর পর সেখান থেকে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হবে হাসানাল বলকিয়াহকে। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। রোপণ করবেন গাছের চারা। সই করবেন পরিদর্শন বইতে।

তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্রুনাইয়ের সুলতানের। সই হওয়ার সম্ভাবনা আছে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১