• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ

ইসলামী ঐক্যজোট ৩০০ আসনে নির্বাচন করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে দলটির সাংগঠনিক কার্যক্রম ইতোমধ্যে গতিশীল করা হয়েছে। এ ছাড়া ইভিএমে ভোটগ্রহণের পক্ষে মতামত জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ইসলামি ঐক্যজোট আয়োজিত ‘দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

লিখিত বক্তব্যে মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আমরা আশা করছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। সে ধারাবাহিকতায় আমরা ৩০০ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের চলার পথ স্বতন্ত্রভাবেই এগোচ্ছে। ফলে ইসলামী ঐক্যজোট বর্তমানে কোনও জোটের অন্তর্ভুক্ত নয়। অতীতেও ইসলামী ঐক্যজোটের বিজয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি হিসেবে ইভিএম প্রযুক্তি চলমান। কিন্তু দেশের জনগণের একটি অংশ ইভিএমে ভোটদানে অভ্যস্ত না হওয়ায় তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। আমরা বলতে চাই, বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তি ও শিক্ষায় অনেক এগিয়েছে। তাই জীবনযাত্রা ও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইভিএমেও ভোট হতে পারে।’

সংগঠনের কার্যক্রম নিয়ে তিনি বলেন, ‘ইসলামী ঐক্যজোট ইসলামি সংস্কৃতির ধারক, নৈতিকতার শিক্ষা ও রাজনৈতিক চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমাদের নেতা-কর্মীরা আগের চেয়ে সাংগঠনিকভাবে অনেক বেশি ঐক্যবদ্ধ ও উজ্জীবিত।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মুফতি জিয়াউল হক, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমসহ ইসলামী ঐক্যজোটের নেতারা।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১