• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

জনগণ মনে করে বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতদিন তিনি ক্ষমতায় থাকবেন ততদিন দেশ এগিয়ে যাবে। দেশের জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আগামী নির্বাচনে এই দেশের জনগণ যদি আপনাদের (বিএনপি) ভোট দেয়, তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা চেঞ্জের একমাত্র মাধ্যম হলো জনগণের ভোটের মাধ্যমে। জনগণের দুর্ভোগ সৃষ্টি করে ক্ষমতায় আসবেন তা জনগণ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদের আহ্বান করবো এক বছর অপেক্ষা করুন।

আওয়ামী লীগ কোনো দিন কোনো ষড়যন্ত্র বা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। দেশের জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধু শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

সুষ্ঠু রাজনীতিতে সরকারের কোনো আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম অবস্থান করে দখল করবেন এভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না বলে যোগ করেন মন্ত্রী।

ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০