• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

নির্দলীয় সরকারের দাবিতে বামজোট ও জাসদের ঐকমত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বাম গণগান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।

বুধবার (২৬ অক্টোবর) পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেন্দ্রীয় নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং বিরোধী দলের সভা-সমাবেশের ওপর নিপীড়ন চলছে অভিযোগ করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।

সভা থেকে আগামী দিনে ‘দুঃশাসন-নিপীড়ন এবং গণতন্ত্রহীনতার’ বিরুদ্ধে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে যুগপৎ সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবির কেন্দ্রীয় কমিটি সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ জহির চন্দন, বাসদ মার্কসবাদীর মানস নন্দী, বাংলাদেশ জাসদের ডা. মোশতাক হোসেন, মঞ্জুরুল ইসলামসহ অন্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০