• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম:
বেগমগঞ্জের সন্তান মামুনের ঢাকা বার জয় ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত বেগমগঞ্জ ডায়বেটিক সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত নোয়াখালীতে যাত্রা শুরু “ওরগ্যানাইজেশন ফর ডিবেট ডেভেলপমেন্ট সংগঠনের চৌমুহনী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ চাঁদপুরে হেযবুত তওহীদের ইদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত নোয়াখালীতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় ছাত্রদল নেতা জিকু অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জামায়াত ভিন্ন খোলসে আবেদন করলে ইসি নিশ্চয়ই বিষয়টি দেখবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন কমিশনে যেকোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। সেটিকে নিবন্ধন দেওয়া বা না দেওয়া নির্বাচন কমিশনের এখতিআর। আর জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করে, নিশ্চয়ই সেটি নির্বাচন কমিশনের নজরে আসবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি দেখবে।’

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমাবেশে সরকার কখনো বাধা দেয়নি দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা চাই বিএনপি সমাবেশ করুক। ঢাকা শহরেও সমাবেশ হচ্ছে। বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করুক, সভা-সমাবেশ করুক, গণতন্ত্রকে সংহত করুক।’

বিএনপির সমাবেশের আগে শ্রমিক ধর্মঘট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি যেহেতু অতীতে বাস পুড়িয়েছে, ট্রাক পুড়িয়েছে, লঞ্চ পুড়িয়েছে; সেজন্য বাস মালিক-শ্রমিকরা ধর্মঘট ডেকেছে খুলনায়। বরিশালেও যদি ডাকে সে একই কারণে ডাকবে। রংপুরের কথা আমি জানি না। সেখানেও যদি সেরকম হয় সেটি বাস শ্রমিক-মালিকদের, তারা তো স্বাধীন। পেশাজীবীদের সংগঠন বা মালিকদের সংগঠনে আওয়ামী লীগ-বিএনপির সবাই আছে। সে সমস্ত সংগঠনের মধ্যে বিএনপিও আছে।’

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১