• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন লুবাবা নোয়াখালী কারাগার যেন একরামের রাজপ্রাসাদ কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীর নয় উপজেলার ৯শ চারা গাছ বিতরণ নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন: নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ কর্মীদের তওহীদভিত্তিক রাষ্ট্রে নারীর অধিকার পুনরুদ্ধার সম্ভব- রুফায়দাহ পন্নী চট্টগ্রাম প্রেসক্লাবে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা “আল-হিবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন আল-হিবা ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে শীতার্তদের মাঝে এফপিজি’র কম্বল বিতরণ

সংসদ থেকে তারা পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

এনবি নিউজ : রংপুরের সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন্দ্র থেকে নির্দেশ দিলেই দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করবেন। তারা যদি পদত্যাগ করেন-ই, তাহলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে কিনা প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।

আজ রবিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উল্টো প্রশ্ন করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তাদের হুমকির কি আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। সাতজন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। ‌হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।

বিএনপি বলেছে, নির্বাচনে যাবে না। তাদের এক দাবি সরকারকে পদত্যাগ করতে হবে। এ ব্যাপারে করা প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গের রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। পদ্মা মেঘনা যমুনা মধুমতী জল। এই জল গড়িয়ে যাবে অনেক দূর। জল যাবে মিশে বঙ্গোপসাগরের সঙ্গে। কাজেই অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।

বিএনপির সমাবেশে ভয় পেয়ে পরিবহন বন্ধ করছে সরকার। দলটির এমন দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, পরিবহনের লোকেরা বিএনপিকে ভয় পায়। কত ড্রাইভার-হেলপার পুড়িয়ে মেরেছে, ভয় পায় তারা বিএনপিকে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০